বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

নির্বাচনের মাধ্যমে বিএনপি পরিবর্তন চায় : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তাই নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি। ভুল বোঝার কারণ নেই।

মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সংস্কারের কথা বলা হচ্ছে সেই সবগুলোই ভিশন ২০৩০-এ আছে। সুকৌশলে অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, বিএনপি সংস্কার মানছে না। কিন্তু তারা দেখুক প্রায় সবগুলোতে একমত বিএনপি। সংস্কার প্রস্তাবে কোথায় একমত হচ্ছি বা হচ্ছি না, তা সরকার প্রকাশ করুক। এটা তাদের দায়িত্ব। ফোকলা রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে…. যেন পরবর্তী সরকারের জন্য তা কঠিন হয়ে যায়। তারপরও যুদ্ধ করেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে।
বিএনপি মহাসচিব বলেন, যেহেতু বিএনপি বড় দল, তাই বিনা কারণে বিএনপিকে দোষারোপ করে কোনো ঐক্যের ডাক সহায়ক হবে না। ঐক্যের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page