মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বুধবার) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগাসহ বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন। দলের বাকি সদস্যরা বিকেলে এসে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২০ জুলাই।

এর আগে মঙ্গলবার দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সালমান আগা বলেন, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভালো, রেকর্ড ঘাটলে দেখবেন দুনিয়ার অনেক ভালো দলকেও হারিয়েছে। নিজেদের কন্ডিশনে আমাদের অনেক টাফ টাইম দিতে সক্ষম তারা। ফলে আমাদের এসব ব্যাপারে ধারণা আছে এবং সেভাবেই নিজেদের প্রস্তুত করেছি।’

এ ছাড়া নিজের অধিনায়কত্ব এবং চ্যালেঞ্জ প্রসঙ্গে পাকিস্তানি অধিনায়ক জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এরকম রোলার কোস্টারের মধ্য দিয়েই যেতে হবে। আমার কাছে মনে হয়, যেভাবে চলছে সেভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে। জীবনের মত করেই। জীবন যেভাবে চলছে, ক্যারিয়ার যেভাবে আগাচ্ছে সেভাবেই কৌশল করে সামনে এগিয়ে যেতে হবে। এসব ব্যাপারে আমি অতিরিক্ত ভাবছি না। আগেও এভাবেই চলেছে।’

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানায়– অধিনায়ক সালমান আলি আগাসহ পাকিস্তানের প্রথম বহরে সাইম সাইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, খুশদিল শাহসহ বেশ কয়েকজন কোচিং স্টাফ করাচি–দুবাই হয়ে প্রথম বহরে এসেছেন। বুধবার সকালে দলের বাকি ক্রিকেটাররা রওনা করবেন।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান তিনটি টি-টোয়েন্টিতে মোকাবিলা করবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ দল গত মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় লিটন-শান্ত-মিরাজরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page