মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের

পাকিস্তানের মাটিতে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ফিরতি সিরিজেই দারুণ প্রতিশোধ নিলো লিটন দাসের দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরের বোলিং সহায়ক উইকেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল স্বাগতিক দল। তবে শেখ মেহেদি ও জাকের আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জাকের এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন, পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখাও। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ৫৫ রান। তাতে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পরের ম্যাচেও জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যের কথা জানিয়েছেন জাকের আলী। তিনি বলেন, ‘লাইটলি (নিব) না। আমরাও জেতার জন্য যাব। ম্যাচ জেতা জেতাই। ওরাও খুব ভালো ফাইট করেছে। টানা ৪ ম্যাচ জেতা। অবশ্যই লক্ষ্য থাকবে (শেষ) ম্যাচ জেতা। (হোয়াইটওয়াশ করার লক্ষ্য আছে কি না) হ্যাঁ হ্যাঁ (হোয়াইটওয়াশ করাই লক্ষ্য)। প্রসেস ধরে এগোতে চাচ্ছি।’
নিচের সারির ব্যাটারদের সঙ্গে ব্যাট করা নিয়ে জাকের বলেন, ‘এইজ গ্রুপ থেকেই আমি টেইলের সাথে ব্যাট করি। অ-১৭তে একটা ১০০ও আছে। টেইলের সাথে ৭১ রানের জুটি আছে, আমার এটা অভ্যাস আছে। আমি এগুলা চিন্তা করি না। আমি চেষ্টা করি সাথে যে থাকে তাকে একটু সেইভ করে রান নেওয়ার।’
জাকের আরও বলেছেন, ‘বোলাররা খুব ভালো ক্লিয়ার মাইন্ড। প্ল্যান নিয়ে ক্লিয়ার মাইন্ড। কোচের সাথে ভালো কথা হচ্ছে। বাহির থেকে প্ল্যানগুলা করে আসছে। সেগুলা কাজে আসছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page