বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

জনগণের ভোটে নির্বাচিত সরকার চায় বিএনপি: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের জনগণ এমন একটি সরকার চায়, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, বিএনপির লড়াই কেবল ফ্যাসিবাদের পতনের জন্য নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, “গত (৫ আগস্ট) প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করেছেন। তবে তারিখ ঘোষণা করা তার এখতিয়ার নয়—এটি নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি নির্বাচন কমিশনকে চিঠি দেবেন। আমরা আশা করি, কমিশন যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করবে।”

সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page