বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে : সেলিমা রহমান

কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সেলিমা রহমান বলেন, আমরা একটি দুঃশাসনকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করেছি। কিন্তু এখনো দেশে স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে। বিভিন্ন দাবি-দাওয়া তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি সব সময় জনগণের ভোটাধিকারের পক্ষে কাজ করেছে। গত ১৭ বছর ধরে নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেছেন। বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তাকে নিঃশেষ করতে স্বৈরশাসক সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল।
বিএনপির এই নেতা বলেন, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এই দিনে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নিখোঁজ নেতাকে মনে পড়ে, যাদের খোঁজ আজও মেলেনি। গত দশ বছর একটি রাজনৈতিক দল শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করেছে। অথচ এখন কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করতে চাইছে, যা স্বৈরশাসনের পদধ্বনিরই ইঙ্গিত বহন করছে। তবে দেশের জনগণ তা হতে দেবে না।

ভিপি নুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রনেতা নূরের অবস্থা এখন গুরুতর। দেশে যে অরাজকতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, তার দায় কার— তা খুঁজে বের করতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে গনতন্ত্রের পথ নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page