বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

একাত্তর ও চব্বিশের শহীদদের প্রতি ডাকসুর বিজয়ীদের শ্রদ্ধা

রাজধানীর রায়েরবাজারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে বিজয়ী শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা।

বৃহস্পতিবার এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

শ্রদ্ধা জানানো শেষে শহীদদের স্মরণে মোনাজাত করা হয়।

এর আগে, চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে ডাকসুর নবনির্বাচিত নেতারা তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরুর কথা জানান।

এ সময় ’৭১ এবং ’২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন। সেই সঙ্গে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান তারা।

ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছেন, সবার ইশতেহার মূল্যায়ন করেই আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।

সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, আমরা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে কাজ করতে চাই। তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page