বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

বাহরাই‌নের তিন মন্ত্রীর স‌ঙ্গে আসিফ নজরুলের বৈঠক

বাহরাই‌নের স্বরাষ্ট্র, শ্রম ও আইন এবং বিচার ও ধর্ম মন্ত্রীর স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গত ‌সোমবার বাহরাইনের মন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠ‌কের তথ‌্য বুধবার দিবাগত রা‌তে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে এক পো‌স্টে জা‌নি‌য়ে‌ছেন আসিফ নজরুল।

পো‌স্টে উপদেষ্টা জানান, ৭ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বাহরাইনের মন্ত্রীর সঙ্গে তিনটি দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন।
এরা হচ্ছেন- স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্ম মন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দা।

আসিফ নজরুল তার আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোকপাত করেন। তিনি বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান। বিশেষত বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি এক্সপার্ট, মেডিকেল টেকনিশিয়ানসহ দক্ষ জনশক্তি নিয়োগের জন্য প্রস্তাব রাখেন তি‌নি।

তি‌নি পাশাপাশি অতিদ্রুত ফ্যামিলি ভিসা চালু করার অনুরোধ জানান। এ ছাড়া, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মতামত ব্যক্ত করেন।
বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রীরা উপদেষ্টাকে বাহরাইনে সফরের জন্য ধন্যবাদ জানান। তারা প্রস্তাবিত বিভিন্ন দিকগুলো গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন এবং বাহরাইনের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনাপূর্বক দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে জানান।

বৈঠকে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page