শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধা জেলার  পাঁচটি আসনে ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪০ জন প্রার্থীর মধ্যে ২৮ জনই তাদের জামানত হারিয়েছেন। এর মধ্যে বামপন্থী রাজনৈতিক দলগুলোর সকল প্রার্থী এবং জাতীয় পার্টির মহাসচিবসহ হেভিওয়েট নেতারাও রয়েছেন।

শনিবার  জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ঘোষিত ফলাফলে যাচাই-বাছাই করে দেখা যায়, গাইবান্ধা-১ আসন থেকে ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন- হাতপাখা প্রতীকের রমজান আলী, কাঁচি প্রতীকের পরমানন্দ দাস, প্রজাপতি প্রতীকের কওছর আজম হান্নু, কলস প্রতীকের ছালমা আক্তার ও ঢেঁকি প্রতীক প্রার্থী মোস্তফা মহসিন।

গাইবান্ধা-২ আসন থেকে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন- লাঙল প্রতীকের আব্দুর রশীদ সরকার, হাতপাখা প্রতীকের মোহাম্মদ আব্দুল মাজেদ, কলম প্রতীকের শাহেদুর জাহান, কাস্তে প্রতীকের মিহির কুমার ঘোষ ও কাঁচি প্রতীক প্রার্থী আহসানুল হাবীব সাঈদ।

গাইবান্ধা-৩ আসন থেকে ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন- লাঙল প্রতীকের মইনুর রাব্বী চৌধুরী, ট্রাক প্রতীকের সুরুজ মিয়া, হাতপাখা প্রতীকের এটিএম আওলাদ হোসাইন, কাস্তে প্রতীকের আব্দুল্লাহ আদিল, আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম, কলম প্রতীকের মনজুরুল হক, ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীক প্রার্থী আজিজার রহমান।

গাইবান্ধা-৪  আসন থেকে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন- লাঙল প্রতীকের কাজী মো. মশিউর রহমান, হাতপাখা প্রতীকের সৈয়দ তৌহিদুর রহমান তুহিন, কোদাল প্রতীকের আতোয়ারুল ইসলাম ও মোটরসাইকেল প্রতীক প্রার্থী আব্দুর রউফ আকন্দ।

গাইবান্ধা-৫ আসন থেকে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের মধ্যে লাঙল প্রতীকের শামীম হায়দার পাটোয়ারী, হাতপাখা প্রতীকের আজিজুল ইসলাম, কাঁচি প্রতীকের রাহেলা খাতুন, কাস্তে প্রতীকের শ্রী নিরমল, ঘোড়া প্রতীকের মেহেদী হাসান বিদ্যুৎ ও মোটরসাইকেল প্রতীক প্রার্থী এইচ এম গোলাম শহীদ রনজু।
এ বিষয়ে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগের কম পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। এ নিয়মে গাইবান্ধা জেলার ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page