বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাসে। তবে ক্যামেরা রোলিংয়ের আগেই শোনা যায়, ছবিটিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকা থাকার কথা রয়েছে। এমন গুঞ্জন নিয়ে যখন দর্শকমহলে ব্যাপক আলোচনা, তখনই এ নিয়ে মুখ খুললেন সিনেমার পরিচালক আজমান রুশো।
সম্প্রতি গণমাধ্যমকে নির্মাতা জানান, শাকিবের এই সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকার সম্ভাবনা নেই এবং ছড়িয়ে পড়া এসব তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। রুশো জানান, রকস্টারের গল্প বাংলাদেশের, ভাষাও বাংলার; পাকিস্তানি নায়িকা কেন থাকবে? আমরা এটা শুরুতেও ভাবিনি। যেটি ছড়িয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন।

তবে একবার শাকিব খান জানিয়েছিলেন, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তার একটি সিনেমার ব্যাপারে আলোচনা চলছে। তবে কোন সিনেমার জন্য সেটি জানাননি। সে প্রসঙ্গে রুশো বলেন, শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য সিনেমার ক্ষেত্রে বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই।
আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিতব্য এই সিনেমায় শাকিব খানকে ঢাকার একজন ছেলের চরিত্রে দেখা যাবে, যার গল্পের প্রেক্ষাপট দেশি সংস্কৃতির ওপর দাঁড়িয়ে।
উল্লেখ্য, জনপ্রিয় সব বিজ্ঞাপন নির্মাণের পর আজমান রুশো প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবং তার প্রথম এই প্রজেক্ট নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page