বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, অভিযুক্ত পলাতক

মো: আব্দুল বাতেন বাচ্চু,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজারে ছুরিকাঘাতে শারমিন রুমা (৩৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার দ্বিতীয় স্বামী রতন মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।
শুক্রবার (০৬-০৩-২০২৬) দুপুর প্রায় ৩টার দিকে কেওয়া বাজার এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক খোদেজা আক্তার জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রতন মিয়া পেছন থেকে শারমিন রুমাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শারমিন রুমা নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি কেওয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় পারটেক্স কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রতন মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page