বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা

‘কোনো আফসোস রাখতে চাই না, তাই চরিত্রটি করেছি’

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করা হয়েছে। তাতে মূল চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি।
গত মঙ্গলবার সন্ধ্যায় ‘রঙিলা কিতাব’ মুক্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নায়িকা। এদিন মুক্তি পায় ওয়েব সিরিজটির ট্রেলার।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরীমণি। জানালেন, তার অভিনীত প্রথম সিরিজ এই “রঙিলা কিতাব’। কাজটি নিয়ে বেশ উদ্দীপনাও কাজ করছিল পরীর মনে। তার কথায়, ‘শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে।’
‘রঙিলা কিতাব’ সিরিজে প্রদীপ এর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও সুপ্তীর চরিত্রে অভিনয় করেছেন পরীমণি।
সুপ্তীর চরিত্রে কাজ করা প্রসঙ্গে পরী বললেন, ‘আমি ছাড়া সুপ্তী চরিত্রটি হতো না। সুপ্তীকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তী চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্ক্ষা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তী চরিত্রটি করে ফেলেছি।’

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ নভেম্বর হইচইতে স্ট্রিম করবে পরীমণি অভিনীত ওয়েব সিরিজটি।

উল্লেখ্য, বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে।-এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page