শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

‘ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে’

গত একও যুগেরও বেশি সময় ধরে পাকিস্তান সফরে যায় না ভারত। শুধুমাত্র আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে দেখা হয় তাদের। তবে এবার পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই এই টুর্নামেন্টে খেলতে যেতে চায় না ভারত।
মূলত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দিয়ে আসছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর আগে ২০২৩ এশিয়া কাপও পাকিস্তানের মাটিতে হওয়ায় ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল। এবারও একই দাবি দলটির।

তবে ওয়াসিম আকরাম মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যাবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। তার ধারণা দুই দেশের মধ্যে কঠিন সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তাই তিনি পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার ব্যাপারে আশাবাদী।

আকরাম বলেন, ‘আমি যা কিছু পড়েছি, আমার মনে হয় ভারত সরকার ও বিসিসিআইয়ের মধ্যে ইতিবাচক আবহ তৈরি হয়েছে। আমি কোথায় যেন পড়েছি, ভারত তাদের ম্যাচগুলো লাহোরে খেলবে। সম্ভবত তারা লাহোরে খেলে সেই রাতেই দেশে ফিরে যাবে। ভারত যতক্ষণ এতে স্বস্তি বোধ করে, ততক্ষণ আমি আশাবাদী।’

‘এখনকার দিনে এবং বর্তমান যুগে মানুষে মানুষে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমের এই জমানায় অনেক নেতিবাচকতা চোখে পড়ছে। আমার মতে, এগুলো অপ্রয়োজনীয় বিষয়। আমি মনে করি ভারত (পাকিস্তানে) এলে ক্রিকেটের জন্য বিশাল ব্যাপার হবে এবং অবশ্যই পাকিস্তানের জন্য দারুণ হবে।’-যোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page