শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

এক ওভারে ৩৭ রান

৬,৬,৬,৬,৬, ওয়াইড এবং আবারও ৬। এক ওভারে উঠল ৩৭ রান! ঘটনাটি ঘটেছে হংকং সিক্সেস টুর্নামেন্টে।
ভারতীয় রবিন উথাপ্পার ওভারে বৈধ ৬ বলের সবকটিই বাউন্ডারি ছাড়া করলেন ইংল্যান্ডের রবি বোপারা। সাবেক ইংলিশ অলরাউন্ডার ব্যাট হাতে রীতিমতো কচুকাটা করলেন ভারতীয় অলরাউন্ডার বিরুদ্ধে। বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বোপারা।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে এক উইকেট হারিয়ে ১২০ রান করে ইংল্যান্ড। জবাবে ৩ উইকেটে ১০৫ রানে থামে ভারত। ইংলিশরা জয় পেয়েছে ১৫ রানে।

ব্যাট করতে নেমে ঝড় তোলেন রবি বোপারা। তার ঝড়টা বয়ে গেছে মূলত উথাপ্পার ওপর দিয়ে। ভারতীয় অলরাউন্ডারের ওভারের প্রথম পাঁচটি ডেলিভারিতে পাঁচ ছক্কার পর একটি ওয়াইড বল হয়। ওভারের শেষ বলে ফের ছক্কা হাঁকান বোপারা।
১৪ বলের ইনিংসে মোট আটটি ছয় মেরে ৫৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন বোপারা। পাঁচটি ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ৫১ রান করেন বোপারার সঙ্গী সামিত প্যাটেল। আর তাতেই ৬ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১২০ রান তুলে নেয় ইংল্যান্ড।

রান তাড়ায় নেমে জয়ের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় ভারত। নির্ধারিত ৬ ওভারের ম্যাচে ৩ উইকেটে ১০৫ রানেই শেষ হয় তাদের ইনিংস। টুর্নামেন্টটিতে এখনও পর্যন্ত জয়ের মুখই দেখেনি ভারত। পাকিস্তান ও আরব আমিরাতের পর এবার ইংল্যান্ডের কাছেও হেরেছে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page