শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনায় জিতলেন ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার অন্যতম হচ্ছে নর্থ ক্যারলিনা। আর সেখানেই রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।
নর্থ ক্যারোলাইনায় জয়ের পর ট্রাম্পের ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০টিতে। বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

অন্যদিকে ডেমোক্র্যাট দলের প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ওরেগন অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। মার্কিন এই অঙ্গরাজ্যটিতে তার জয় প্রত্যাশিতই ছিল। এর ফলে তার ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়াল ১৮৭টিতে।

এছাড়া ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কমালা হ্যারিস জয় পেয়েছেন। এর পাশাপাশি তিনি কলোরাডো, ওয়াশিংটন আর ডিসট্রিক্ট অফ কলাম্বিয়াতেও জয়ের দেখা পেয়েছেন। অন্যদিকে আইডাহো, কানসাস ও আইওয়াতে জয়ী হয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।
আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেন্সিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলিনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে।

অর্থাৎ, নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে। তবে নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়ের পর হ্যারিসের জন্য অন্য ব্যাটলগ্রাউন্ড স্টেট— জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকন্সিন, অ্যারিজোনা আর নেভাদা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

ব্যাটলগ্রাউন্ড স্টেট বা সুইং স্টেটগুলোতে ইতোমধ্যেই ভোটগ্রহণ শেষ হয়েছে। কিন্তু দুই প্রার্থীর ভোট খুব কাছাকাছি হওয়ায় ফলাফল ঘোষণা করতে বিলম্ব হতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page