শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

যে ৫ অভ্যাসে ৭০ বছরেও ভালো থাকবে হার্ট

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়াটা স্বাভাবিক। এসময় হার্ট সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ৬০-৭০ বছরের পর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল বা হার্ট অ্যাটাকের মতো সমস্যায় ভুগতে শুরু করেন বেশিরভাগ মানুষ। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু অভ্যাস মেনে চললে ৭০ বছরের পরও হার্ট সুস্থ ও সক্রিয় রাখা সম্ভব।
১. প্রতিদিন শরীরচর্চা : নিয়মিত হালকা ব্যায়াম যেমন সকালে আধঘণ্টা হাঁটা, যোগাভ্যাস বা স্ট্রেচিং শরীরের রক্তসঞ্চালন ভালো করে, বাড়তি চর্বি কমায় ও হার্টকে মজবুত রাখে।

২. সঠিক খাবার নির্বাচন : বয়স বাড়লে ভারী, তেল-মসলাদার বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা উচিত। বদলে বেশি করে শাকসবজি, মৌসুমি ফল, ডাল, ওটস, বাদাম ও সহজপাচ্য খাবার খাওয়া দরকার। লবণ ও চিনি কম খাওয়ারও পরামর্শ দেন চিকিৎসকরা।
৩. মানসিক চাপ নিয়ন্ত্রণ : অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত মেডিটেশন, শান্ত সুরের গান শোনা, পরিবারের সঙ্গে সময় কাটানো বা নিজের শখ পূরণ করলে মন স্থির থাকে ও হার্টও সুস্থ থাকে।
৪. পর্যাপ্ত ঘুম : ৬ থেকে ৭ ঘণ্টা ভালো ঘুম বয়স্কদের জন্য অত্যন্ত জরুরি। যথেষ্ট ঘুম না হলে রক্তচাপ বেড়ে যায়, হার্টের ওপর চাপ পড়ে ও বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।

৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা পরিবর্তন আসে। তাই সময়মতো ডাক্তার দেখানো ও রুটিন চেকআপ যেমন– রক্তচাপ, সুগার, কোলেস্টেরল, ইসিজি করা উচিত। এতে রোগ আগেভাগে ধরা পড়ে ও সঠিক চিকিৎসা নেওয়া সম্ভব হয়।

হার্টের সুস্থতা নির্ভর করে জীবনযাত্রার ওপর। বয়স যতই হোক না কেন, সঠিক ডায়েট, শরীরচর্চা ও মানসিক শান্তি বজায় রাখলে ৭০ বছর বয়সের পরেও হার্ট তরতাজা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page