শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মুস্তাফিজকে নিয়ে শঙ্কা!

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। সেখানে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগে আগামীকাল (১১ নভেম্বর) সোমবার। আর এই সিরিজ শেষের দিনেই ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। তবে মুস্তাফিজুর রহমান টেস্ট ম্যাচ খেলেন না বলেই তাকে নিয়ে প্রশ্ন নেই।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুই ফরম্যাটে মুস্তাফিজুর রহমান ছুটি চেয়েছেন বলে জানা গিয়েছে। এমনটি জানিয়েছেন বিসিবির একটি সূত্র। মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটির কথা জানিয়েছেন বিসিবিকে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলেও জানা গেছে।

নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগামী ২২ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে অ্যান্টিগায়। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা।
টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। একদিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।
ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ । ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page