শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

চুল পড়া বন্ধ করবে এই ৪ খাবার

চুল পড়ার সমস্যা আমাদের সবার কাছেই বেশ পরিচিত। কারণ এই সমস্যায় কম-বেশি সবাই ভুগে থাকেন। বাড়তি চুল পড়া বন্ধ করতে চাইলে নিতে হবে কিছু বাড়তি যত্ন। তবে শুধু বাইরে থেকে যত্ন নেওয়াই যথেষ্ট নয়, সেইসঙ্গে খেয়াল রাখতে হবে খাবারের তালিকার দিকেও। সেখানে রাখতে হবে এমন সব খাবার, যেগুলো নিয়মিত খেলে চুল পড়া বন্ধ হবে দ্রুতই। বায়োটিন সমৃদ্ধ খাবার এক্ষেত্রে বেশ উপকারী। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে-
ডিম

বায়োটিন সমৃদ্ধ একটি খাবার হলো ডিম। আমরা প্রায় সবাই নিয়মিত ডিম খেয়ে থাকি। যদি সুন্দর চুল পেতে চান, তাহলে ডিম খাওয়ার দিকে মনোযোগী হতে হবে। চুল পড়া বন্ধ করতে এটি বেশ কার্যকরী। ডিমের কুসুম বায়োটিনের ভালো উৎস। সেইসঙ্গে ডিমে রয়েছে প্রোটিন। প্রোটিন আমাদের চুলের গঠন ও বৃদ্ধিতে মূখ্য ভূমিকা রাখে।
মিষ্টি আলু
উপকারী একটি সবজি মিষ্টি আলু। এটি কেবল খেতেই সুস্বাদু নয়, বরং অনেক পুষ্টিগুণে ভরপুর। এই আলুতে থাকা বিটা ক্যারোটিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে। যারা চুল পড়া বন্ধ করতে চান তারা নিয়মিত মিষ্টি আলু খাওয়ার অভ্যাস করুন। এতে চুল পড়া বন্ধ হবে ও চুলের বৃদ্ধি দ্রুত হবে। সেইসঙ্গে চুল হবে ঘন ও ঝলমলে।

পালং শাক

পালং শাক খেতে কে না পছন্দ করেন! সুস্বাদু এই শাকের রয়েছে অনেক উপকারিতা। পালং শাক আয়রন, ভিটামিন এ ও সি এবং বায়োটিনের একটি ভালো উৎস। এসব উপকারী উপাদান চুল ভালো রাখতে দারুণ কার্যকরী। তাই চুল পড়া বন্ধ করার জন্য নিয়মিত খাবারের তালিকায় রাখুন উপকারী এই শাক।

বাদাম

মুঠো মুঠো বাদাম আড্ডা কিংবা মন খারাপের সঙ্গী হতেই পারে। এখানেই শেষ নয়। বাদাম খাওয়ার রয়েছে অনেকগুলো উপকারিতা। তার মধ্যে অন্যতম হলো এটি চুল পড়া বন্ধ করতে বেশ কার্যকরী। বাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page