শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

কীভাবে পালিয়ে গেল খুনিরা জানতে চায় : জনগণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা খুন-গুম এবং দেশের টাকা বিদেশে পাচার করল, তারা কীভাবে দেশ থেকে পালিয়ে গেল, এটা দেশের জনগণ জানতে চায়।
রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার আয়োজনে চরমোনাইর নমুনায় তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রশ্ন, আপনারা খুনি-সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে বিচার আওতায় নিয়ে আসেন না কেন? দেশের সাধারণ মানুষ আপনাদের ভরসায় আছে, তাহলে কেন আপনারা ভয় পাচ্ছেন।
ইসলামী আন্দোলনের আমির বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকারকে আরো শক্ত অবস্থান ও সচেতন হতে হবে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিনসহ জেলা কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

গত ৮ নভেম্বর শুরু হওয়া এই মাহফিলের উদ্বোধনী দিন থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page