শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

সন্তানকে আত্মবিশ্বাসী বানাতে শুধু শাসন নয়, ভরসা রাখুন এসব কৌশলে

প্রতিটি মা-বাবারই লক্ষ্য থাকে সন্তানকে আত্মবিশ্বাসী ও সুশৃঙ্খল করে গড়ে তোলা। কিন্তু এই কাজটি বেশ কঠিনও বটে। শিশুর আত্মবিশ্বাস ও আচরণ মূলত তার জিন, পারিপার্শ্বিক পরিস্থিতি, অভিভাবকত্বের ধরণ এবং শৈশবের অভিজ্ঞতার ওপর নির্ভর করে গড়ে ওঠে।

তবে কিছু কৌশল ঠিকমতো কাজে লাগালে শিশুরা আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল হয়ে ওঠে।
শুধু শাসন না করেও কিভাবে সন্তানকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে চান, তা  জেনে নেওয়া যাক

স্বাধীনতা এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ

শিশুকে বয়সোপযোগী ছোটখাটো সিদ্ধান্ত নিজের মতো করে নিতে দিন। এতে তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মায়। যেমন, দুটি পোশাকের মধ্যে কোনটি পরবে বা কোন খেলাধুলায় অংশ নিতে চায়, সেই সিদ্ধান্ত তাকেই নিতে দিন।
‘আমেরিকান সাইকোলজিস্ট’ জার্নালে ২০০০ সালে প্রকাশিত একটি গবেষণা বলছে, শিশুর এই স্বাধীনতাকে গুরুত্ব দিলে তার মানসিক চাহিদা পূরণ হয়, যা তাকে ভেতর থেকে নতুন কাজ করতে উৎসাহিত করে এবং সুস্থ মানসিক বিকাশে সাহায্য করে।

সুস্পষ্ট সীমারেখা তৈরি

কী করা যাবে এবং কী করা যাবে না, সেই সীমা সম্পর্কে অবগত থাকলে শিশুর বিকাশ ভালো হয়। এটি শিশুকে দায়িত্বজ্ঞান শেখায়। আবার স্বাধীনতার স্বাদও দেয়।

সাফল্যের চেয়েও প্রচেষ্টার প্রশংসা

‘মাইন্ডসেট : দ্য নিউ সাইকোলজি অব সাকসেস’ শীর্ষক ২০০৬ সালের একটি গবেষণাপত্রে জন্মগত প্রতিভার পরিবর্তে শিশুর প্রচেষ্টার প্রশংসা করার ওপর জোর দেওয়া হয়েছে। প্রচেষ্টার প্রশংসা করলে শিশুর মধ্যে ‘গ্রোথ মাইন্ডসেট’ তৈরি হয়, যার ফলে সে কঠিন পরিস্থিতিকে বিপদ না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখে। তাই ‘তুমি খুব বুদ্ধিমান’- এর পরিবর্তে বলুন, ‘তুমি যে পরিশ্রম করেছ, তাতে আমি গর্বিত’।

সমস্যা সমাধান ও ঘুরে দাঁড়ানোর মানসিকতা তৈরিতে উৎসাহ

প্রতিটি সমস্যা থেকে শিশুকে উদ্ধার না করে, তাকে নিজেই ছোটোখাটো চ্যালেঞ্জের মোকাবেলা করতে দিন। সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে প্রশ্ন করুন, আলোচনা করুন এবং সমাধানের পথ খুঁজছে সাহায্য করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page