শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

হোয়াটসঅ্যাপে কাস্টম লিস্ট ফিচার, পাবেন যেসব সুবিধা

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন ফিচার কাস্টম চ্যাট লিস্ট নিয়ে এসেছে। যেকোনো গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা দেবে এই নতুন ফিচার। পছন্দমতো হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনো কথোপকথন বাছাই করে চোখের সামনেও রাখা যাবে।
হোয়াটস‌অ্যাপ কিছু দিন আগেই ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে। আবার যার সাথে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেওয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এবার এই অপশনগুলোকেই এক সঙ্গে আনতেই নতুন ফিচার কাস্টম চ্যাট লিস্ট
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের সাহায্যে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার প্রয়োজন হবে না।

নতুন ফিচারের সাহায্যে কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নতুন তালিকা তৈরি করা যাবে এবং তা প্রয়োজনে এডিটও করা যাবে। কাস্টম লিস্ট ফিচারে গ্রাহকেরা ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি পছন্দের একাধিক গ্রুপকেও তালিকাভুক্ত করতে পারবেন। সেগুলো পিন টু টপ বা একেবারে চোখের সামনে রেখে দেয়ার সুবিধাও পাবেন। অফিসের গ্রুপ থেকে হোক বা ব্যক্তিগত প্রোফাইল জরুরি কোনো কথোপকথন খুঁজে পাওয়াও সহজ হবে।
যেভাবে কাস্টম লিস্ট করবেন

প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করুন।
হোয়াটসঅ্যাপের উপরে ডান দিকে একটি যোগ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে অর্গাইনজ ইওর চ্যাট বলে একটি পপআপ দেখাবে। সেখানে ক্লিক করুন।
ক্যাটাগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন।
যদি কোনো চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তাহলে অ্যাড পিপল অর গ্রপ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো প্রোফাইল বা চ্যাট বাছাই করে একেবারে উপরের সারিতে রেখে দিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page