শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা ও উন্নয়ন শীর্ষক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার  রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার

এর আগে, উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্ত অনুমোদনসহ প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে এই উন্নয়ন প্রকল্প ২০২৬-২০২৭ অর্থবছর থেকে পরবর্তী তিন বছরের মেয়াদে বাস্তবায়িত হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পের মধ্যে রয়েছে ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ৩টি নতুন হল নির্মাণ, শেরে বাংলা ফজলুল হক হল পুনঃনির্মাণ, চিকিৎসাকেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী হাউসসহ কয়েকটি অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন পুনঃনির্মাণ, ইনোভেশন হাব নির্মাণ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রস্তাবের অন্তর্ভুক্ত হল, হোস্টেল ও ডরমিটরি নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত ৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা এবং উচ্চতর গবেষণাগারের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ হলে গবেষণার ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page