শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

পাইকগাছায় রাসমেলা থেকে ফেরার পথে কিশোর ক্ষুরাঘাতে আহত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় রাসমেলার অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় রাব্বি গোলদার (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে লতার কাঠামারী বাজারে অনুষ্ঠিত রাসমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। জানা যায়, লতা ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা রাব্বিকে ঘাড় ও পেটে ক্ষুরাঘাত করে পালিয়ে যায়।

তার চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাব্বিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত রাব্বি উপজেলার কপিলমুনির কাজিমুছা এলাকার রুহুল আমীন গোলদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।

তবে অভিযুক্তদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন বলেন,আহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page