শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা

দুই দিনে চার দফা ভূমিকম্পে কেঁপেছে ঢাকা। ভূমিকম্পে ঝাঁকুনির পর রাজধানী বেশ কিছু এলাকার কয়েকটি ভবনে দেখা গেছে ফাটল। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ‘জরাজীর্ণ’ লতিফ ছাত্রাবাস ধসে পড়তে পারে এমন শঙ্কায় সড়কে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন আতঙ্কিত শিক্ষার্থীরা।

শনিবার (২২ নভেম্বর) রাতে তারা দলবেঁধে ছাত্রাবাস ছেড়ে এর সামনে তেজগাঁও শিল্প এলাকার সড়কে ‘বিছানা পেতে’ অবস্থান নিয়েছেন। আন্দোলনরতরা জরুরিভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করা বা নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন।

কয়েক দশকের ইতিহাসে গত শুক্রবারের তীব্র ভূমিকম্প কাঁপিয়ে দেওয়ার পর শনিবার সাড়ে সাত ঘণ্টার ব্যবধানে আরও তিন দফার ভূমিকম্পের পর এ হলের শিক্ষার্থীরা আরও আতঙ্কিত হয়ে হলে অবস্থান করতে অস্বীকৃতি জানিয়ে সড়কে অবস্থান নেন।

এমন অবস্থায় রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ নোটিস দিয়ে লতিফ ছাত্রাবাস (পূর্ব ও পশ্চিম শাখা), ড. কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস, জহির রায়হান ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খালি করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষা ও ক্লাস স্থগিত রাখার ঘোষণাও দিয়েছৈ কর্তৃপক্ষ। এর আগে ছাত্রাবাসটির একাংশ গত জুনে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সংস্কারের পরামর্শ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

লতিফ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রমজান আলী জানান, ৭০ থেকে ৮০ বছরের পুরনো ছাত্রাবাস ভবনটিতে আগে থেকেই অনেক ফাটল ছিল। শুক্রবার সকালের ভূমিকম্পের পর নতুন করে আরো অনেক ফাটল পরিলক্ষিত হয়। শনিবার সকাল ও সন্ধ্যায় দুই দফা ভূমিকম্পের পর ফাটলগুলো আরো বেড়ে যায়। রাত ৮টার পর আমরা হলে অবস্থান করতে অস্বীকৃতি জানিয়ে বিছানা বালিশ নিয়ে সড়কে অবস্থান নিয়েছি।”

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেলা পারভীন এখন জাপানে অবস্থান করছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। শনিবার রাতে হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। রাত ১১টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্ট্যাকচারাল ডিজাইন শাখার নির্বাহী প্রকৌশলী এস এম সাফিন হাসান জানান, শনিবার পরিদর্শন করে আমাদের দল লতিফ হলটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পেয়েছি। ৭০ বছর পুরনো এবং জরাজীর্ণ ছাত্রাবাসটির চতুর্থ তলার কলাম, ছাদের বিমের বিভিন্ন অংশে ফাটল ও ছাদের বিভিন্ন জায়গায় প্লাস্টারসহ কংক্রিট খসে পড়েছে এবং স্লাব এর রিইনফোর্সমেন্ট বের হয়ে গেছে।

তিনি আরও বলেন, গত জুন মাসে ঢাকা মেট্রোপলিটন রেঞ্জের নির্বাহী প্রকৌশলী লতিফ হলটির চতুর্থ তালা ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তা সংস্কার করার সুপারিশ করেছিলেন। আমরা আমাদের প্রতিবেদন ও সুপারিশ কারি অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রস্তুতি নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page