শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ, নেই শান্ত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) ঘোষিত ১৫ সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস। আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাইফ হাসান।
চলমান বিপিএলে ব্যাট হাতে বেশ ছন্দে আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একটি সেঞ্চুরিরও দেখা পেয়েছেন তিনি। তবুও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি শান্তর।
এছাড়া উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকেরও জায়গা হয়নি বিশ্বকাপের দলে। সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করা পেসার রিপন মন্ডল নেই এই দলে। ১৫ জনের স্কোয়াডে পাঁচজন পেসার রেখেছে নির্বাচকরা। বিশেষজ্ঞ স্পিনার আছেন তিনজন।
আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা বাংলাদেশের। এইই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে লিটন দাসের দল। নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে মুম্বাই যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page