শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ

তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে উধাও মোটরসাইকেল চালক

রাজধানীর গুলশানে গত বুধবার  রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে এক মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করা যায়নি।

পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ লাগিয়ে দ্রুত পালিয়ে যান।

কাগজে কিছু লেখা ছিল না। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের।

পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল উপস্থিত ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো জিডি করা হয়নি।
পুলিশ ঘটনাটি জানার পর নিজেরাই জিডি করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page