শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

কুমিল্লায় এনসিপির দুই দিনব্যাপী পদযাত্রা ও পথসভা শুরু আজ

সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি  কুমিল্লায় দুই দিনের পদযাত্রা ও পথসভা কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার কুমিল্লা নগরীতে এবং পরদিন বুধবার সকাল ১০টায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।

নির্বাচনী এসব পদযাত্রার নেতৃত্ব দেবেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পদযাত্রা ও পথসভার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্।
জানা গেছে, গণভোটে হ্যাঁ, শাপলাকলি ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হবে। ওই পথসভায় বক্তব্য রাখবেন সাবেক উপদেষ্টা ও এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্ বলেন, সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার প্রচারণার উদ্দেশ্যে দেশজুড়ে ১১ দিনব্যাপী এই নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। এ পদযাত্রা ও পথসভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ১১ দলীয় জোট প্রার্থীদের জন্য ভোট চাওয়া হবে।
তিনি আরো বলেন, পদযাত্রায় ১১ দলীয় জোটের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page