মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হলেও এখনও নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশকে নৈরাজ্যমুক্ত করতে হলে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই।
রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে গতকাল অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির বলেন, যদি সব জাতি-ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা না যায়, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বিফলে যাবে। বিজয়ের মাসে বাংলাদেশের সব মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় সংহত থেকে ফ্যাসিবাদ, মৌলবাদ, সাম্রাজ্যবাদসহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সব অপশক্তিকে রুখে দেওয়ার বিকল্প নেই।
সিপিবির সমাবেশ শেষে একটি পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি মুক্তিভবনের সামনে থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। মুক্তিযুদ্ধে বিজয়ের মাস ডিসেম্বর মাসব্যাপী দলীয় কর্মসূচির অংশ হিসেবে এই পতাকা মিছিল ও সমাবেশ করেছে সিপিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page