মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ভারত এখনো হাসিনার পতন মেনে নিতে পারেনি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনকে ভারত এখনো মেনে নিতে পারেনি। তাই তারা এখন নানাভাবে ষড়যন্ত্র করছে।
বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও সংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুগ্ম মহাসচিব বলেন, ভারত বলছে দেশে নাকি হিন্দুদের দমন-পীড়ন করা হচ্ছে। যা বানোয়াট ও ভিত্তিহীন। যদি তাই হতো, তাহলে দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারতো না। দেশের হিন্দুরা অনেক ভালো আছে। গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপেই সেটা উঠে এসেছে।
তিনি বলেন, আসলে দেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নাই। ভারতের দরদ শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বৈঠক হয়। ভারতকে আমরা একটা কথা বলতে চাই, দেশের এই পরিবর্তন মেনে নিন, কারণ আমরা ভালো থাকতে চাই। বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে, তাকে আপনারা সমর্থন করুন। শেখ হাসিনাকে আর প্রশ্রয় দেবেন না, এ দেশের মাটিতেই তার বিচার হবে।
যুগ্ম মহাসচিব আরও বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, তাকে বিপন্ন করতে দেব না। স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজনে আবারও হাতিয়ার তুলে নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page