কামাল উদ্দিন জয়

কক্সবাজার প্রতিনিধ
কক্সবাজারের উখিয়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় চারটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।
৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজারের অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর দিকনির্দেশনায় সাইবার ক্রাইম শাখায় কর্মরত এএসআই পাবেলের নেতৃত্বে পরিচালিত সাইবার টিম বিভিন্ন প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে—Lenovo K13, Symphony Innova 20, Redmi 14C ও Samsung S24।
সোমবার (২৪ আগস্ট) অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে উদ্ধার করা চারটি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা ৮ এপিবিএন ও বাংলাদেশ পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।