এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
২২ আগস্ট (শনিবার) সকালে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যেকদর্শীরা জানিয়েছেন।
নিহতা নাফিসা নাওয়াল সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে বলেন, পতেঙ্গা থেকে একজন এইচএসসি পরীক্ষার্থীকে মেডিকেল এ আনা হয়েছিলো। কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
আনয়নকারীদের দেয়া তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে রাস্তায় একটি ক্রেনের সাথে দুর্ঘটনায় গুরুতর: আহত হন নাফিসা।
পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।