বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জে এম সেন হলে দুর্গা পুজা মন্ডব পরিদর্শন ও সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান* চট্টগ্রামে দীর্ঘ ৪০ বছরের ইতিহাসে প্রথম জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী মীরসরাইয়ের আওয়ামী দলীয় বিনা ভোটের এমপি রুহেলের বিরুদ্ধে রেলের জমি দখল ও ১ কোটি ১২ লাখ টাকা আত্মসাতের মামলা দুদক’র মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান নিরাপত্তা জোরদার চট্টগ্রামের মীরসরাইয়ের ওসমানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ ছাত্রদল নেতার মধ্যে নিহত ১ আহত ২ ঢাকা ৪ ও ৫ সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে চট্টগ্রামের বারইয়ারহাট কলেজ মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ঝাঁকঝমক পূর্ন উদ্বোধন চট্টগ্রামের মীরসরাইতে চাঁদাবাজি-ধান্দাবাজি সহ নানাবিধ: অপকর্মে ধরা পড়ে পিটুনি ৩ জন খেলে ও কমছে না অপ সাংবাদিকদের দৌরাত্ম্য আর কোনো দিন চুয়েটে ফিরবে না মর্মে মুচলেকা দিয়ে অবরুদ্ধ থেকে ডিসি এসপি’র সহায়তায় পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশ সদস্যদের কঠোর বার্তা এসপির

শিশুর সামনে মায়ের গায়ে আগুন, গ্রেপ্তার ১

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শিশুর সামনে মায়ের গায়ে আগুন দেওয়ার ঘটনায় এক তরুণকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তরুণের নাম নাইম। পুলিশ বলছে, গ্রেপ্তারের পর তিনি ওই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন।

 

পুলিশ বলছে, নাইম বলেছেন তিনি ওই মায়ের শরীরে অকটেন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিলেন।

 

পিবিআই রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ঢাকার ধামরাই এলাকায় নিজ বাসা থেকে নাইমকে তাঁরা গ্রেপ্তার করেছেন। নাইম স্থানীয় একটি কলেজে সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নাইম পুলিশকে বলেছেন, ফেসবুকে ওই নারীর (শিশুর মা) সঙ্গে সম্পর্কের জের ধরেই তিনি এই হামলা করেছেন।

 

২৯ জানুয়ারি সকালে চার বছর বয়সী মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন ওই মা। ওই সময় কেউ একজন বোরকা পরে এসে মায়ের ওপর দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যান। দগ্ধ মাকে ওই দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন দুপুরে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page