এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাইতে ভূয়া সাংবাদিক বেড়ে গেছে! এবং মিঠাছড়ায় ওয়ান ব্যাংক থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিতে গিয়ে ধরা পড়েছে জাহাঙ্গীর আলম নামে মাই টিভি চ্যানেল এর পরিচয় দিয়ে লাখ লাখ টাকার মালিক বনে যাওয়া এক ভূয়া সাংবাদিক! এমনটা দেরীতে হলে বিএনপি’র কোনো কোনো নেতা কর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে লিখে
সেই কথা ক্ষোভ ঝাঁড়তে দেখা যাচ্ছে!!মূলত: বিএনপি’র হাডাইয়া হাডাইয়া নেতারা কি তা বুঝে? ওই সব সাংবাদিক নামধারীরা তো বিএনপি’র ওই সব আখামা নেতা নামধারীদের কাছে জামাই আদরে থাকে!
ধরা খাওয়া ওই জাহাঙ্গীর আলম এর কাছে তো সব সময় মাই টিভি চ্যানেল এর ফিতা লাগানো আইডি কার্ড গলায় ঝুলিয়ে রেখে চলাফেরা করতে দেখা যেতো ! এবং সব সময় হাতে থাকতো মাই টিভি চ্যানেল এর লোগো লাগানো মাইক্রো ফোন/বুম!! তাহলে সে ভূয়া কি ভাবে হলো? ধরা খাওয়ার পর ও তো দেখা যাচ্ছে তার গলায় মাই টিভি চ্যানেল এর আইডি কার্ড গলায় ঝুলছে!!! কিন্তু, মাইক্রো ফোন/বুম গেলো কোথায়? এতোদিন সে অন্যের মুখের সামনে মাইক্রো ফোন/বুম ধরে লাখ লাখ টাকা কামিয়েছে বিএনপি’র কতিপয় নেতা নামধারীদের প্রটেকশনে! এখন তার মুখের সামনে মাইক্রো ফোন/বুম ধরছে যে সে কে?
এর পর ও কি মীরসরাইতে বর্তমান বিএনপি’র সরকার ক্ষমতায় আসার পর থেকে আকস্মিক ভাবে বেড়ে যাওয়ায সাংবাদিক নামধারীদের বিষয়ে বিএনপি’র নেতা নামধারী হাডাইয়া হাডাইয়া বেডারা বুঝবে না? জামাই আদরে রেখে কি আগলিয়ে রাখবে তাদেরকে?
ওই সব বিএনপি’র নেতা নামধারী দুই নম্বরী প্রশ্ন রাখা প্রয়োজন যে, বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছর সময়ে মীরসরাইতে বিএনপি’র কোনো সাংবাদিক ছিলো কি? আর বিএনপি ক্ষমতায় আসার পর মাত্র ৬ মাসের মাথায় মীরসরাইতে বিএনপি’র সাংবাদিক পরিচয় দেয়া এতোজন আসলো কোথা থেকে? আর মাত্র ৬ মাসের মাথায় যারা বিগত ৬ মাস আগে ও সাংবাদিক ছিলো না তারা বিএনপি ক্ষমতায় আসার ৬ মাসে লাখ লাখ টাকার মালিক হয়ে গেলো কি ভাবে? ওই সব সাংবাদিক নামধারীদের বিগত দিন বিশেষ করে ৬ মাস আগে আর্থিক ভাবে কার কি অবস্থান ছিলো এবং গত মাসে তার আর্থিক অবস্থা কি হলো তা এখন বিএনপি’র নেতা কর্মীদেরকে-ই খুঁজে বের করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। পারলে পথে ঘাটে শায়েস্তা করে সাংবাদিকতার খায়েস মিটিয়ে দিতে হবে।
মীরসরাই প্রশাসনিক এলাকা সহ অন্যান্য স্থানে তাদের ঘুর ঘুর করা স্বার্থ আদায় করা বন্ধ করে দিতে হবে। এবং যে কোনো খানে বিএনপি’র সভা-সমাবেশ ও মিছিলের সংবাদ কাভারেজ এর নামে ওই সব সাংবাদিক নামধারীদের উপস্থিতি দেখা মাত্র- ই তাদের কাছ থেকে জেনে নিতে হবে তারা কোন পত্রিকার প্রতিনিধি/সাংবাদিক তি নয়। জেনে নিতে হবে কোন্ পত্রিকা এবং কোন্ টিভি চ্যানেলে প্রোগ্রামের সংবাদ আসবে।