এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে মায়ের সাথে অভিমান করে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে অজয় দে (১৮) নামে এক কৃতকার্য শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
আত্মহত্যাকারী শিক্ষার্থী অজয় দে মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার (শুভপুর বাসস্ট্যান্ড) এলাকার লিটন ড্রাইভার বাড়ির পলাশ দে এ্য পুত্র এবং জয়পুর পূর্ব জোয়ার আঙ্কুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ এ এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হওয়া শিক্ষার্থী।২৮ আগষ্ট (শুক্রবার) দুপুর
বিকাল সাড়ে ৩ টার দিকে ওই বেদনা বিধুর ঘটনা ঘটে বলে এলাকার লোকজন জানিয়েছেন।