বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা

থার্টি ফার্স্টের মধ্যরাতে হোটেল ওয়েস্টিন ও রিজেন্সিতে অভিযান

থার্টি ফার্স্টের ঢাকার অভিজাত এলাকাসহ দেশব্যাপী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
বুধবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে ডিএনসি।

ডিএনসি জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থার্টি ফার্স্ট ঘিরে সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করেছে। ঢাকা মহানগরীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮টি বিশেষ টিম অভিজাত এলাকাতে বিশেষ অভিযান চালায়। এ সময় হোটেল ওয়েস্টিনে ১৩৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ৩২৬ ক্যান বিয়ার, হোটেল রেনেসাঁয় বিভিন্ন ব্রান্ডের বিদেশি ৩২ বোতল মদ, হোটেল রিজেন্সিতে ৯১ বোতল মদ ও ৩৬৭ ক্যান বিয়ার এবং ঢাকার শেরাটন, বনানী থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিএনসি আরও জানায়, উত্তরার কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৭ বোতল বিদেশি মদ এবং ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।
ডিএনসি সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ২৮ থেকে -৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৩৬৮ টি মামলা দায়েরসহ ৩৯৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযান পরিচালনাকালীন সময়ে ৪২ হাজার ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেন্সিডিল, ৩৭৬ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ, ৭০৯ ক্যান বিয়ার, ৬৫২ লিটার চোলাই মদ, ৬৬ কেজি গাঁজাসহ এবং নগদ ২ লাখ ৯৭ হাজার ৩৯৭ টাকা জব্দ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page