শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বায়ু দূষণ রোধে কার্যকর নেওয়ার দাবি

বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি

বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সবুজ আন্দোলন নামক এক পরিবেশবাদী সংগঠন। বুধবার (১ জানুয়ারি) গুলশানের দ্য এম্পয়ার বে কনফারেন্স রুমে বায়ু দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, শীতকালে বায়ু দূষণ বেড়ে যাওয়ার ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ ভোগান্তিতে আছে। তবে বিশেষ করে রাজধানী ঢাকা সারা পৃথিবীর মধ্যে বায়ু দূষণে চতুর্থ অবস্থানে রয়েছে। আমরা চাই বর্তমান সরকার বায়ু দুষণ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক।

তারা আরও বলেন, রাজধানী ঢাকা শহরের বায়ুর মান নিম্নমুখী হওয়ার অন্যতম কারণ অপরিকল্পিত রাস্তাঘাটের সংস্কার ও ইমারত নির্মাণ। যার ফলে অ্যাজমা, শ্বাসকষ্ট, সাইনোসাইটিস, ঠান্ডা, জ্বর, কাশি বৃদ্ধি পেয়েছে। শহরের চারপাশ দিয়ে অবৈধ ইটভাটার কালো ধোঁয়া বায়ু দূষণ বৃদ্ধি করছে। সারা বাংলাদেশে বায়ু দূষণ বৃদ্ধি পাওয়ার ফলে হাসপাতালে যেমন রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি মানুষের কর্মক্ষমতা কমেছে। এভাবে চলতে থাকলে বিকলাঙ্গ জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে অবস্থান নিবে বাংলাদেশ।
এ সময় বায়ু দূষণ রোধে সবুজ আন্দোলনের পক্ষ থেকে বেশকিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- রাজধানীর রাস্তা দিনে দুইবার ঝাড়ু এবং সপ্তাহে একবার পানি দিয়ে ধোয়ার ব্যবস্থা করতে হবে; বাড়ি নির্মাণের জন্য বিল্ডিং কোড অনুসরণ এবং নির্মাণসামগ্রী নিজ নিজ দায়িত্বে ভবনের মধ্যে রাখতে হবে; নিয়মিত বায়ু দূষণ মনিটরিং করার জন্য আলাদা মনিটরিং সেল গঠন করতে হবে; প্রতি সপ্তাহে বায়ুর মান নিরূপণ করে গণমাধ্যমের সহযোগিতায় জনস্বার্থে প্রকাশ করতে হবে।

আয়োজক সংগঠনের মহাসচিব মহসিন সিকদার পাভেলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রত্যাশার বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোরছালীন ইসলাম বাবু, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোসাব্বির আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page