বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪

কমতে পারে দিনের তাপমাত্রা

দেশের উত্তরাংশে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের অন্যান্য জায়গার তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা দেশের উত্তরাংশে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page