রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ চট্টগ্রামের মীরসরাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতে ঠাসাঠাসি বিএনপি’, একক প্রার্থী চুড়ান্ত নিয়ে এগুচ্ছে জামায়াত চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য গাজীপুরকে আদর্শ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার: সারদাগঞ্জে আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মিয়ানমারে পাচারকালে ১ হাজার ২ শতো ৬০ বস্তা সিমেন্ট সহ দু’টি কার্গো বোট আটক করেছে কোস্টগার্ড ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী যাত্রাবাড়ী-মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ

ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ

মোঃ আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
চিকিৎসক ও জনবল সংকটের পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতিতে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসাসেবা পরিচালনায় নানা চ্যালেঞ্জের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এসব সমস্যা সমাধানে ক্যাথল্যাব, ডায়ালাইসিস মেশিন, এমআরআইসহ প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সরবরাহের দাবি জানানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে হাসপাতালের বর্তমান সমস্যা, চিকিৎসাসেবার চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, রোগীর চাপ বাড়লেও প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও অন্যান্য জনবল অপ্রতুল। চিকিৎসাসেবা আরও আধুনিক ও গতিশীল করতে হাসপাতাল অটোমেশন চালুর পাশাপাশি হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য ক্যাথল্যাব স্থাপনের প্রয়োজন রয়েছে।
বর্তমানে তিন শিফটে ডায়ালাইসিস কার্যক্রম পরিচালিত হলেও প্রায় ২০০ রোগী ডায়ালাইসিসের জন্য অপেক্ষমাণ রয়েছেন। এ কারণে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এমআরআই, সি-আর্ম, এন্ডোস্কোপি, কলোনোস্কপি ও ল্যাপারোস্কোপিক মেশিনসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবি জানানো হয়েছে। পাশাপাশি চিকিৎসাসেবার পরিধি বাড়াতে বার্ন ইউনিট, ইউরোলজি, নিউরোসার্জারি ও ইমার্জেন্সি বিভাগ চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
হাসপাতালের অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ডেডিকেটেড বিদ্যুৎ লাইন, স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, আনসার সদস্য সংখ্যা বৃদ্ধি, হাসপাতাল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হাসপাতালের সামনের সড়ক প্রশস্ত করার দাবিও জানানো হয়েছে।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এবং কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম। তারা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন সমস্যা, রোগীদের ভোগান্তি এবং এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন।
অনুষ্ঠানে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম হাসপাতালের বিভিন্ন চাহিদা, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগের পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page