বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট একজন নুরুল আমিন এমপি আধুনিক মীরসরাইয়ের রুপকার : কিন্তু, তার সু’নামধর্মী কর্মের বাধা হয়ে দাড়াচ্ছে বিএনপি’র নেতা নামধারী কতিপয়রা! রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন। ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সুন্দরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীর ওপর হামলা, স্বর্ণালঙ্কার ছিনতাই, শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় মীরসরাইয়ের মায়ানী ইউনিয়নের মাঈন উদ্দিন নিহত। উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া স্কুল মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। চট্টগ্রামে জে এম সেন হলে দুর্গা পুজা মন্ডব পরিদর্শন ও সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান* চট্টগ্রামে দীর্ঘ ৪০ বছরের ইতিহাসে প্রথম জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী মীরসরাইয়ের আওয়ামী দলীয় বিনা ভোটের এমপি রুহেলের বিরুদ্ধে রেলের জমি দখল ও ১ কোটি ১২ লাখ টাকা আত্মসাতের মামলা দুদক’র

ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

 

মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ছয়টি বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে চালু করা হবে ছয়টি বিভাগ। বিভাগগুলো হলো কৃষি,ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা,পরিবেশ বিজ্ঞান,জনস্বাস্থ্য তথ্যবিজ্ঞান,অ্যাকাউন্টিং ও তথ্য ব্যবস্থা (এআইএস),মাল্টিমিডিয়া ও সৃজনশীল প্রযুক্তি
আধুনিক প্রযুক্তিনির্ভর ও টেকসই শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যকে সামনে রেখে এসব বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রাখা হয়েছে। কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ, জনস্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল প্রযুক্তির মতো সময়োপযোগী বিষয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে।
বিশ্ববিদ্যালয়টি চালু হলে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page