বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

আমরা একটি দেশের সেবা দাস হিসেবে কাজ করেছি : নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ১৯৭২ সালে আমরা একটি দেশের কাছে ফরেন পলিসি বিক্রি করে দিয়েছিলাম। সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াতে পারিনি। আমরা একটি দেশের সেবা দাস হিসেবে কাজ করেছি। গত ১৫ বছর আমরা সেটারও নমুনা দেখেছি। খুনিরা সে দেশে বসে এখন আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটনের বিস অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি : নতুন দিগন্তের সন্ধান’ জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, একটি দল যখন ক্ষমতায় ছিল, যখন ক্ষমতা চেয়েছে তখন তারা একটি দেশে পালিয়েছে। অন্য কোনো দেশে জায়গা পায় নাই। আমাদের ফরেন পলিসি বলতে ছিল যে, একটি দেশকে দেওয়ার মতো রিলেশন ছিল। বড় করে যদি বলি তাহলে বলতে হবে যে, বাংলাদেশের কোনো মিশন বা ভিশন বিশ্বে আমরা তুলে ধরতে পারি নাই।
তিনি আরও বলেন, আমরা যখন ক্ষমতায় যাব, গ্লোবাল স্টেজের ক্ষেত্রে ব্যালেন্স অব পাওয়ারের প্রতি আমরা প্রকাশ করব। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন- ‘আপনারা আমাদের কাছে করিডর চাচ্ছেন, আমাদের তো মন চায় একটু হিমালয়ে যাওয়ার জন্য। হিমালয় থেকে যদি বে অব বেঙ্গল পর্যন্ত একটি সড়ক করা যায়। আমাদের পণ্যগুলো যদি নেপাল, চীন দিতে পারতাম, আমরা উপকৃত হতাম। গত ১৫ বছর আমরা সব কিছু দিয়েই গেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page