বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের মেয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় থাকা পুলিশের এসআই এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেছে তার স্ত্রী। চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট’র দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামে ২ বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে লালবাগে জমিদারি ভোজকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট একজন নুরুল আমিন এমপি আধুনিক মীরসরাইয়ের রুপকার : কিন্তু, তার সু’নামধর্মী কর্মের বাধা হয়ে দাড়াচ্ছে বিএনপি’র নেতা নামধারী কতিপয়রা! রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন। ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সুন্দরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীর ওপর হামলা, স্বর্ণালঙ্কার ছিনতাই, শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় মীরসরাইয়ের মায়ানী ইউনিয়নের মাঈন উদ্দিন নিহত। উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া স্কুল মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন আটক

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্রসস্ত্র সহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ জন সক্রিয় সদস্যকে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ১নং বাগান বাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতপুর, কয়লার মুখ এলাকার জয়নাল আবেদীনের পুত্র মোঃ আনোয়ার হোসেন(২৪), মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গেড়ামারা- সাইবিনিখল,আদর্শগ্রাম (৩নং টিলা) এলাকার মৃত আহাম্মদ ছোবহান এর পুত্র মোঃ আলাউদ্দিন প্রকাশ মামুন (৩৫) এবং ফেনীর সদর উপজেলার ১২ নং ফাজিলপুর ইউনিয়নের রাজ নগর (বল্লাবাড়ী) এলাকার আব্দুল হকের পুত্র বেলায়েত হোসেন (৩১)।
সূত্র জানায়, ১অক্টোবর
(বৃহস্পতিবার ) রাত সাড়ে আটটার দিকে বারইয়ারহাট- খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট এলাকার নয়াটিলা মাজার এলাকা থেকে তাদেরকে এলাকার লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সূত্র জানিয়েছে, এ সময তাদের কাছে ডাকাতি করার সরঞ্জাম হিসেবে দেশীয় ধারালো অস্ত্র পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page