শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সুন্দরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীর ওপর হামলা, স্বর্ণালঙ্কার ছিনতাই, শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় মীরসরাইয়ের মায়ানী ইউনিয়নের মাঈন উদ্দিন নিহত। উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া স্কুল মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। চট্টগ্রামে জে এম সেন হলে দুর্গা পুজা মন্ডব পরিদর্শন ও সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান* চট্টগ্রামে দীর্ঘ ৪০ বছরের ইতিহাসে প্রথম জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী মীরসরাইয়ের আওয়ামী দলীয় বিনা ভোটের এমপি রুহেলের বিরুদ্ধে রেলের জমি দখল ও ১ কোটি ১২ লাখ টাকা আত্মসাতের মামলা দুদক’র মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান নিরাপত্তা জোরদার চট্টগ্রামের মীরসরাইয়ের ওসমানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ ছাত্রদল নেতার মধ্যে নিহত ১ আহত ২ ঢাকা ৪ ও ৫ সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে

ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সুন্দরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সুন্দরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
‎
‎প্রতিবেদকঃ
‎আহসান হাবীব শেখ।
‎সুন্দরগন্ঞ্জ প্রতিনিধি
‎
‎ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি সুরুজ মিয়ার সভাপতিত্বে ও থানা সেক্রেটারি বাদশা ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক শাখার সাবেক সভাপতি বিপ্লব মিয়া।
‎
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মো. সামিউল ইসলাম ২৮ অক্টোবর সংঘটিত নৃশংস ঘটনার প্রেক্ষাপট, এর ঐতিহাসিক তাৎপর্য এবং দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজকে সচেতন ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে বিপ্লব মিয়া স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “এই সুন্দরগঞ্জে টাকার বিনিময়ে তথাকথিত কিছু দলীয় নেতাকর্মী ফ্যাসিবাদের দোসরদের সাথে লিয়াজোঁ করে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। যারা এ ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত আছেন, অবিলম্বে সাবধান হয়ে যান। অন্যথায় ছাত্রশিবিরের জনশক্তি তা প্রতিহত করতে এক মুহূর্তও দ্বিধা করবে না।”
‎
‎আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের স্মৃতি ধারণ করে সমাজে ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও ইনসাফ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page