সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মবুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে মাটি কাটা গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে তারেক রহমান এর নির্দেশানুসারে খেলাধুলার মাধ্যমে মীরসরাইকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে ছাত্রদল ক্রীড়া কমিটির অগ্রযাত্রা অব্যাহত চট্টগ্রামের মীরসরাইয়ের মেয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় থাকা পুলিশের এসআই এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেছে তার স্ত্রী। চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট’র দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামে ২ বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে লালবাগে জমিদারি ভোজকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট একজন নুরুল আমিন এমপি আধুনিক মীরসরাইয়ের রুপকার : কিন্তু, তার সু’নামধর্মী কর্মের বাধা হয়ে দাড়াচ্ছে বিএনপি’র নেতা নামধারী কতিপয়রা! রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন।

তারেক রহমান এর নির্দেশানুসারে খেলাধুলার মাধ্যমে মীরসরাইকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে ছাত্রদল ক্রীড়া কমিটির অগ্রযাত্রা অব্যাহত

 

এম, এ কাশেম চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশানুসারে খেলাধুলার মাধ্যমে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলাকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে ছাত্রদল ক্রীড়া কমিটির যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন।
তিনি তার নামে নামকরণ করে মীরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া পরিষদের আয়োজনে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরুর উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার সমন্বয়ে গঠিত ১৬২টি ওয়ার্ড পর্যায়ের খেলা শেষ হওয়ার পর গতকাল ৭ নভেম্বর শনিবার) থেকে আবার শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা। এ দিন বিকালে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের প্রথম খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-১মিরসরাই আসনের বিএনপি’র এমপি নুরুল আমিন।
উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আয়োজনে উক্ত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ১০ নং মিঠানালা ইউনিয়ন ক্রীড়া দল ও ৪ নং ধুম ইউনিয়ন ক্রীড়া দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে ৪-১ গোলের ব্যবধানে জয় লাভ করে ৪ নং ধুম ইউনিয়ন ক্রীড়া দল।
উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব নাঈম সরকারের সার্বিক ব্যবস্থাপনায় খেলা পরিচালনার মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন তাহের আহমেদ, মোহাম্মদ আলমগীর, আজিজুর রহমান চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, দিদারুল আলম মিয়াজী, আমিনুল ইসলাম তৌহিদ, কাজী রেজাউল করিম, সেলিম উদ্দিন হাজারী, মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সরোয়ার উদ্দিন সেলিম, গোলাম জাকারিয়া, কৃষকদল নেতা আশরাফ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page