সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মবুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে মাটি কাটা গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে তারেক রহমান এর নির্দেশানুসারে খেলাধুলার মাধ্যমে মীরসরাইকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে ছাত্রদল ক্রীড়া কমিটির অগ্রযাত্রা অব্যাহত চট্টগ্রামের মীরসরাইয়ের মেয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় থাকা পুলিশের এসআই এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেছে তার স্ত্রী। চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট’র দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামে ২ বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে লালবাগে জমিদারি ভোজকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট একজন নুরুল আমিন এমপি আধুনিক মীরসরাইয়ের রুপকার : কিন্তু, তার সু’নামধর্মী কর্মের বাধা হয়ে দাড়াচ্ছে বিএনপি’র নেতা নামধারী কতিপয়রা! রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন।

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল

ঢাকা, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ খ্রী: ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারের কনডেম সেলে রাখার অভিযোগে উচ্চ আদালতে রিট দাখিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন না করার নিস্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে সোমবার উচ্চ আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে
এ রিট পিটিশন (নং ১৫৯৭৫) দাখিল করা হয়। রিটে বিবাদী করা হয়েছে যথাক্রমে স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, আইজি প্রিজন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ঝিনাইদহ কারাগারের জেল সুপারকে।

সোমবার ৯ নভেম্বর রিট দাখিল শেষে বিকেল ৩টায় হাইকোর্ট এলাকার সোনালী ব্যাংক চত্বরে প্রেস ব্রিফিং করে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সংবাদ সংগ্রহ করার সময় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীণ টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি অরিত্র কুন্ডুকে মব সৃষ্টির মাধ্যমে মারধর করে একটি চাঁদাবাজির ঘটনা সাজিয়ে গ্রেফতার শেষে কারা কর্তৃপক্ষ কনডেম সেলে রাখেন, যা সম্পূর্ণ বেআইনী এবং মানবাধিকার লঙ্ঘন। আমরা এর প্রতিকার, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট পিটিশন দাখিল করেছি, আশা করছি সাংবাদিকরা ন্যায় বিচার পাবেন। এর আগে গত ১ নভেম্বর সংশ্লিষ্টদের নিকট এ সংক্রান্তে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

বিএমএসএফের আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন, বাংলাদেশের প্রিজন এ্যাক্ট বা জেল কোড অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দী এবং বিচারাধীন বন্দী অবশ্যই আলাদা আলাদা নির্ধারিত ওয়ার্ডে থাকবে। সাংবাদিক অরিত্র কুন্ডু বিচারাধীন মামলার বন্দী হওয়ায় তাকে মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার আইনগত সুযোগ নেই। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা ন্যায় বিচারের অপেক্ষায় আছি।

প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, কেন্দ্রীয় নেতা মরিয়াম আক্তার মারিয়া, এমদাদুল হক স্বপন, নাজির হোসেন সহ ঢাকা মহানগরের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page