শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

লক্ষ্মীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত দুজন ঢামেকে

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে আহত অবস্থায় দুইজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- হৃদয় (২১) ও ফাহাদ (১৮)।

আহত হৃদয়ের বড় ভাই আমজাদ বলেন, একজন আমার ভাই লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রাতে পাশের বাড়ির এক বন্ধুর সঙ্গে গ্যাস রিফিল করতে ফিলিং স্টেশনে যায়। যে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ঠিক তার পাশেই দাঁড়িয়ে ছিল আমার ভাই। পরে বিস্ফোরণ ঘটলে আমার ছোট ভাই আহত হয়। বর্তমানে ১০২ নাম্বার ওয়ার্ডের চিকিৎসাধীন আছে আমার ভাই।
আহত ফাহাদের বড় ভাই রাহাত বলেন, আমার ছোট ভাই ফাহাদ পেশায় একজন সিএনজি চালক। রাতে সে লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস নিতে গেলে হঠাৎ বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ১০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সে অপারেশন থিয়েটারে আছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, সকালে লক্ষ্মীপুর থেকে আহত অবস্থায় দুই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে. বর্তমানে তারা ১০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page