শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

পাকিস্তানকে হারালেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নারী সাফ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আরেকটি সাফের শুরু হচ্ছে সাবিনা খাতুনদের। নেপালের দশরথ স্টেডিয়ামে পাকিস্তানকে হারালে সেমিফাইনালে চলে যাবে লাল-সবুজের জার্সিধারীরা। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় ম্যাচ। এবার সাফে ‘এ’ গ্রুপে তিন দল। ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছে। আজ বাংলাদেশ পাকিস্তানকে হারালে ভারত ও বাংলাদেশ দুই দলের তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত হবে। অবশ্য বাংলাদেশ পয়েন্ট হারালে ভারত-বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তিন দলকেই।
গতবার পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই পাকিস্তান আর এই পাকিস্তানে কিছুটা পার্থক্য রয়েছে। ভারতের বিপক্ষে হারলেও যথেষ্ট নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে। পাকিস্তানের দুই গোল পরিশোধে খানিকটা বিচলিত বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার।

পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ কোচ, ‘আমাদের গ্রুপটা খুব কঠিন হয়েছে এবার। তাই জয়ের কথা সহজে বলতে পারছি না। প্রতিপক্ষকে আমাদের সম্মান করতেই হবে। পাকিস্তান-ভারত ম্যাচটা আমি মাঠে বসে দেখেছি। আমি মনে করি পাকিস্তানে অনেক ভালো খেলোয়াড় আছে। ৪-০ থেকে ওরা ৪-২ করেছিল এক সময়। ফিজিক্যালি, সেট-পিসে ওরা ভালো। তাই ওদেরকে হালকাভাবে নিচ্ছি না। ওদেরকে হারাতে সব সময় আমাদের প্ল্যান ‘এ’ ও ‘বি’ থাকবে।’
গোলাম রব্বানী ছোটনের চেয়ে পিটার বাটলারের খেলার ধরণ ভিন্ন। তাই একাদশ গঠনেও ভিন্নতা। অভিজ্ঞ সেন্টারব্যাক মাসুরা পারভীন, মিডফিল্ডার মারিয়া মান্ডা, উইঙ্গার সানজিদা একাদশে না থাকার সম্ভাবনা রয়েছে। শুরুতে দেখা নাও যেতে পারে। রক্ষণভাগে ভরসা রাখতে পারেন শিউলি আজিম, আফিদা খন্দকার, সামসুন্নাহার সিনিয়রের ওপর।

মাঝমাঠে মনিকা চাকমার সঙ্গে থাকবেন স্বপ্না রানী ও ঋতুপর্ণা চাকমা। অভিজ্ঞ অধিনায়ক সাবিনা খাতুন, তহুরা, সামসুন্নাহার জুনিয়র থাকার কথা ওপরে। জুনে প্রীতি ম্যাচে সাবিনাকে একাদশের বাইরে রেখে চমক দিয়েছিলেন বাটলার। সাফে এ রকম হওয়ার সুযোগ অবশ্য কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page