শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

পথচারীদের ক্ষোভের মুখে রাস্তা ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা

সড়কে চলাচলকারী মানুষের ক্ষোভের মুখে বাধ্য হয়ে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। নিজেদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন এই শিক্ষার্থীরা।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালীর আমতলী ফ্লাইওভারের নিচে অবস্থায় নিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাস্তায় চলাচলকারীরা। দুপুর ১টার দিকে অনেকটা বাধ্য হয়ে রাস্তা ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।

সড়ক বন্ধ করে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পরই কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একটি বাসের গ্লাস ভাঙচুর ও একজন মোটরসাইকেল চালককে মারধর করার অভিযোগ ওঠে। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানান পথচারীরা।
জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী সকালে প্রথমে শিক্ষার্থীরা কলেজের ভেতরে বিক্ষোভ করেনে। পরে আমতলীতে এসে অবস্থান নেন।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, তিতুমীর জেগেছে,’ ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না, ‘ঢাবির আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও,’ ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘ঢাবির আগ্রাসন, মানি না, মানবো না’সহ নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজনীতির বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page