শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

সকালে ভুলেও খালি পেটে খাবেন না যেসব খাবার

রাতের দীর্ঘ ঘুমের পর সকালে উঠেই আপনি যেকোনো খাবার খেতে পারবেন না। তবে সকালে ঘুম থেকে ওঠে খিদে লাগা স্বাভাবিক। এ সময় অনেকেই সামনে যা পান তাই খেয়ে নেন। কিন্তু খিদের জেরে যা খুশি খেয়ে নেওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। এমন অনেক খাবার আছে যা খালি পেটে খেলে সাময়িকভাবে পেট ভরে তবে এতে ক্ষতির আশঙ্কা রয়েছে।

পুষ্টিবিদদের মতে, এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খাওয়া উচিত নয়। আসুন জেনে নিই, কোন কোন খাবার খালি পেটে সকালের নাশতায় এড়িয়ে চলবেন-

১. টক ফল: খালি পেটে কমলা কিংবা লেবু জাতীয় টক ফলের মধ্যে প্রচুর অ্যাসিড থাকে, যা খালি পেটে খেলে পেটে অম্লত্ব (অ্যাসিডিটি) বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে।
২. কাঁচা সবজি: কাঁচা সবজিতে প্রচুর ফাইবার থাকে, যা খালি পেটে খেলে পেটের অস্বস্তি, গ্যাস এবং পেটফাঁপার সমস্যা দেখা দিতে পারে।

৩. কফি: খালি পেটে কফি খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে গ্যাস্ট্রিক হতে পারে এবং পরবর্তীতে পেটের সমস্যা বাড়িয়ে দেয়। বিশেষত, কফিতে থাকা ক্যাফেইন খালি পেটে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

৪. কার্বোনেটেড ড্রিংক (সফট ড্রিংকস): এগুলোর কারণে খালি পেটে গ্যাস এবং অ্যাসিডিটি বেড়ে যায়। বিশেষ করে, এগুলোতে থাকা চিনি ও কার্বন ডাই অক্সাইড পাকস্থলীর উপর ক্ষতিকর প্রভাব ফেলে।

৫. মশলাযুক্ত খাবার: মশলাযুক্ত খাবার খালি পেটে খেলে হজমে সমস্যা হতে পারে এবং পেটের প্রদাহ বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

৬. দই: দই খালি পেটে খেলে পাকস্থলীর অ্যাসিড প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলোর কার্যকারিতা নষ্ট করতে পারে। এটি খাওয়ার জন্য সঠিক সময় হলো খাবারের পরে বা অন্য সময়ে।

৭. মিষ্টি জাতীয় খাবার: খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরে ইনসুলিনের মাত্রা দ্রুত বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

খালি পেটে এসব খাবার পরিহার করে হালকা কিছু খাওয়া যেমন: কলা, ওটস বা খেজুর খাওয়া
ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page