শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

যানজটে নাকাল মানুষ, হেঁটে যাচ্ছেন গন্তব্যে

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। এর ফলে বন্ধ রয়েছে সড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। নীলক্ষেত মোড় থেকে আজিমপুর পর্যন্ত এবং সায়েন্সল্যাব মোড় থেকে ধানমন্ডি ২৭ পর্যন্ত ছাড়িয়েছে গাড়ির সারি। এমন অবস্থায় উপায়ন্তর না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যাচ্ছেন মানুষজন।বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের ফলে থমকে পড়েছে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকা। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, ধানমন্ডি এবং মোহাম্মদপুর থেকে সায়েন্সল্যাব অভিমুখের সব সড়কেই তৈরি হয়েছে তীব্র যানজট। এই সড়কগুলোতে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

অবরোধের ফলে আটকে পড়া বিআরটিসি বাসের চালক রবিউল ইসলাম বলেন, খুব ঝামেলায় পড়ছি মামা। বড় গাড়ি। এখান থেকে যে ঘুরিয়ে যাব সেই সুযোগও নেই। কতক্ষণ এখানে আটকে থাকতে হবে জানি না।

বদিউর নামের এক পথচারী বলেন, কি বলব? আমাদের কি বলার আছে? সাধারণ মানুষ হিসেবে আমরা পড়েছি ঝামেলায়। এখানে অবরোধের কথা তো জানি না। ধানমন্ডি থেকে পায়ে হেঁটে এ পর্যন্ত এসেছি। শনির আখড়া যাব। বাসের জন্য কোন পর্যন্ত পায়ে হেঁটে যেতে হবে তা বলতে পারি না।

অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে অধিভুক্তি বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে —

১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।

৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page