শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

রান্নায় লবণ বেশি হলে কী করবেন?

একবার যে লবণ দিয়েছেন তরকারিতে সেটা বেমালুম ভুলে গিয়ে আবারও দিয়ে দিলেন। এমন পরিস্থিতিতে কী করবেন? কয়েকটি পদ্ধতি অনুসরণ করে তরকারির বাড়তি লবণ দূর করতে পারেন সহজেই। জেনে নিন টিপস।

মাংসের ঝোল অথবা মসলাদার কোনও তরকারিতে লবণ বেশি হলে আলু কেটে ফেলে দিন। আলু বাড়তি লবণ শুষে নিয়ে তরকারির স্বাদ ফিরিয়ে আনবে।

ময়দা মেখে গোল কয়েক টুকরো ছেড়ে দিলেও কমে যাবে বাড়তি লবণ। রান্না শেষে উঠিয়ে ফেলবেন।

টক দই ফেটিয়ে তরকারিতে দিলে লবণের মাত্রা কমে যায়। এই টক দই অনেকে এমনিতেই তরকারিতে ব্যবহার করেন। এটি লবণের মাত্রা কমাতেও সাহায্য করে।

কাবাব বা রোস্ট জাতীয় খাবার পুড়ে গেলে বা লবণ বেশি হয়ে গেলে একটি রায়তা বানিয়ে উপরে ঢেলে পরিবেশন করুন। রায়তা বানানোর জন্য লবণ, চিনি, চাট মসলা, টক দই, পুদিনা পাতা বাটা, ধনে পাতা বাটা ও সরিষার তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
তরকারিতে ফ্রেশ ক্রিম দিয়ে লবণের স্বাদ ব্যালেন্স করতে পারেন। এতে গ্রেভিও ঘন হবে, স্বাদও
বাড়বে।
লেবুর রস ছড়িয়ে দিলেও মুক্তি মিলবে অতিরিক্ত লবণ থেকে।
ঝোলের তরকারি হলে ২টি টমেটো ৪ টুকরা করে কেটে দিয়ে দিন। কমে যাবে লবণ।
মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দিন তরকারিতে। লবণ কমে যাবে। ভাজি ধরনের রান্নায় ছোট করে পেঁয়াজ কুচি করে মিশিয়ে দিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page