শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

পাকিস্তানে রেল স্টেশনে বোমা হামলা, নিহত অন্তত ২১

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটার প্রধান রেল স্টেশনে ভয়াবহ বোমা হামলা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২১ জন এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।
নিহত এবং আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।  শনিবার সকাল ৯ টার দিকে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস প্ল্যাটফরমে এসে পৌঁছালে যাত্রীরা ট্রেনটিতে ওঠার জন্য জড়ো হচ্ছিলেন, এ সময়েই ঘটে বিস্ফোরণ।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় প্ল্যাটফরমে প্রচুর জনসমাগম ছিল।
বেলুচিস্তান পুলিশের কোয়েটা বিভাগের জ্যেষ্ঠ সুপারিন্টেন্ডেন্ট (এসএসপি) মুহম্মদ বালোচ সাংবাদিকদের বলেছেন, প্রাথমিক তদন্তের ফলাফল বলছে যে এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। নিকট ভবিষ্যতে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
বোমা বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যে সঙ্গে পুলিশ ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন। হতাহতদের চিকিৎসার জন্য কোয়েটার বিভিন্ন হাসাপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন তারা।

বিস্ফোরিত বোমাটি বেশ শক্তিশালী ছিল। কারণ স্টেশনের যে স্থানে বিস্ফোরণ ঘটেছে, সেখানকার ছাদ উড়ে গেছে। এছাড়া কোয়েটার বহু এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলেও জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি তাৎক্ষণিক এক বার্তায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “নিরীহ বেসামরিকদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত কাপুরুষোচিত এবং নিন্দনীয় কাজ। এ হামলার সঙ্গে সংশ্লিষ্টদের যত শিগগির সম্ভব আইনের আওতায় আনা হবে।”

ইতোমধ্যে বেলুচিস্তান পুলিশকে জরুরি ভিত্তিতে হামলার তদন্তের নির্দেশ তিনি দিয়েছেন বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page